দিল্লি মেট্রোয় চালকবিহীন ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী
দি নিউজ লায়নঃ আজ দিল্লি মেট্রোয় চালকবিহীন ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।যেটি ভারতের ইতিহাসে নজির গড়বে। জানা গিয়েছে, সোমবার চালকবিহীন এই রেকটি দিল্লি মেট্রোর জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত ছুটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সোমবার মেট্রো রেলের ইতিহাসে এই প্রথম দেশে চালকবিহীন রেক ছুটবে।
অভূতপূর্ব এই পরিষেবার উদ্বোদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। পিএমও থেকে আগেই বিবৃতি জারি করে জানানো হয়েছিল, দেশের পরিবহণ ব্যবস্থায় আরও গতি আনবে মেট্রো রেলের এই তৎপরতা। এটি ভারতের ইতিহাসে প্রথম হলেও বিশ্বের একাধিক দেশে আগেই চালকবিহীন ট্রেন চলার নজির রয়েছে। দেশেও এই পরিষেবা আনার ব্যাপারে দীর্ঘদিন ধরেই তৎপরতা নেওয়া হচ্ছিল। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে।

Post a Comment